বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ভালুকায় বাসা বাড়িতে আগুন ৫ লাখ টাকার ক্ষতি

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় একটি বাসা বাড়িতে আগুন লেগে ৪টি রুম পুড়ে ছাই হয়ে গেছে, এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে রুকেয়া বেগম (৫০) নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারের আফাজ খানের একটি বাড়িতে আগুন লাগলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ঐ বাসার ৪টি রুম পুড়ে ছাই হয়ে যায়।

বাসার মালিক জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পরার কারণে রুমগুলোতে তাদের নগদ অর্থ, অলংকার ও নিত্য ব্যবহৃত আসবাপত্র পুড়ে যায়।

ভালুকা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ওয়াহিদ হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাদের চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে আর ২০লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার স্থান স্থানীয় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ও ইউপি সদস্য হাবিবুর রহমান হাবি পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com