বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শুভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এই স্লোগানকে সামনে নিয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৯ উদযাপন করা হয়।
রবিবার (১৩ অক্টোবর) সকালে এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ওই র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
র্যালীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণিপেশার মানুষ র্যালীতে অংশগ্রহন করেন।