শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় বাপা’র পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিকের দূষণ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ জুন) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি ভালুকা প্রেসক্লাব থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক এ্যাড. শাহ মো. আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর শামসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, প্রফেসর আফতাব উদ্দিন, ভালুকা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন, আওয়ামী লীগ নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি প্রমুখ।

বক্তারা ভালুকার বনভূমি উজাড় ও দখল, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা, খীরু নদী, লাউতি ও বিলাইজুরী খাল খননে অনিয়ম বন্ধ করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com