বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ভালুকায় বঙ্গমাতার ৯০তম জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা আ’ লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব, ইঞ্জিঃ মাসুদ পারভেজ, সংসদ সদস্যের একান্ত সচিব, সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়নসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com