বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে ভালুকা পৌরসভার ওয়াহেদ টাওয়ারে এ শোক দিবসের আয়োজন করা হয়।
ভালুকা উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকু’র সঞ্জালনায় বক্তব্য রাখেন, আঞ্চলিক শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, আঞ্চলিক শ্রমিকলীগ সাবেক আহ্বায়ক সাংবাদিক মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেস ক্লাবের সভাপতি এ.বি.এম জিয়াউদ্দীন বাসার, মল্লিক বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্রজেন দাস, ৩নং ভরাডোবা ইউনিয়ন সাধারন সম্পাদক মাহাবুবুল আলম বাবলু, বিশিষ্ট মুক্তিযুদ্ধা ফজলুল হক, উপজেলা যুবলীগ সহ-সভাপতি পলাশ মানিক, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সুজন, ভরাডোবা ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আবুল হাসেম, জেলা যুবলীগ নেতা মাহামুদুল হাসান উজ্জল, আঞ্চলিক শ্রমিকলীগ যুগ্ম সম্পাদক রুমেল আকাশ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং উথুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল হক চৌধুরী, ১১নং রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল হক মাষ্টার, ২নং মেদুয়ারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, ভালুকা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত আহাম্মেদ রাসেল সরকার প্রমূখ।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট এ শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তাঁর পরিবার ও যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি ও তাঁর স্ত্রী আরজু মনি, কৃষি মন্ত্রী আব্দুর রফ সেরনিয়াবাদ সহ সকল শাহাদত বরণকারী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পাপুয়া নিউগিনি প্রবাসি বিশিষ্ঠ দানবীর, সমাজ সেবক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ ওয়াহেদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মওলানা আলহাজ্ব এনামুল হক। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরন করা হয়।