বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উৎসব উপলক্ষে আলোচনা সভা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ জানুয়ারী সারাদিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উৎসব উপলক্ষে কবি লুৎফর চৌধুরীর উদ্যোগে আলোচনা সভা, সম্মাননা স্মারক, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।

শনিবার দুপুরে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৫৯ নম্বর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জুলহাস উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, কালান্তর গ্রুপের চেয়ারম্যান শরিফ তালুকদার, কবি এম. আর. মনজু, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, আতিকুজ্জামান লস্কর প্রমুখ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com