বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-কাভারভ্যান সংঘর্ষে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তেপান্তর হোটেলের সামনে একটি কাভারভ্যান ইউটার্ণ নেয়ার সময় ঢাকাগামী প্রাইভেটকার সাথে সংঘর্ষে হলে জামালপুর ইসলামপুর এলাকার কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদের ছেলে দুই সহোদর জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০) ঘটনাস্থলেই নিহত হন।
ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই হাদিউল ইসলাম জানান, ভোরে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।