শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে বোরো ধানক্ষেত নষ্টের অভিযোগ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় সদ্য রোপণকৃত বোরো ধান ক্ষেত মই দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার বিকেলে উপজেলা দক্ষিণ রাংচাপড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ভালুকা মডেল থানায় চারজনকে বিবাদি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাংচাপড়া গ্রামের আব্দুল কাদের গংদের সাথে রাংচাপড়া মৌজায় ৭২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ পাশের পুরুড়া গ্রামের বাবুল আক্তার হোসাইন গংদের বিরোধ চলে আসছিলো। বাবুল আক্তার হোসাইন গংরা প্রতিবছরের ন্যায় কয়েকদিন পূর্বে বিরোধপূর্ন ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। এদিকে, প্রতিপক্ষরা গত রোববার বিকেলে মই দিয়ে সদ্য রোপনকৃত ওই ধানক্ষেতটি নষ্ট করে ফেলেন। এ বিষয়ে রোববার রাতে ভালুকা মডেল থানায় চারজনকে বিবাদি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাবুল আক্তার হোসাইন জানান, ওই জমিটি তার বাবা মৃত আব্দুল খালেক শেখসহ অন্যান্য চাচাগণ প্রায় ৬০ বছর আগে ক্রয় করে ভোগ দখলে আছেন। সম্প্রতি ওই জমির উপর নজর পড়ে প্রতিবেশি আব্দুল কাদের গংদের এবং তারা জবর দখলের হুমকী দিয়ে আসছিলো। এ নিয়ে বেশ কয়েক দফা সালিশ হলেও কোন ফয়সালা না হওয়ায় গত রোববার বিকেলে আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে লিটন মিয়া, রাজন মিয়া ও কাউছার সদ্য রোপনকৃত বোরো ধানক্ষেতটি মই দিয়ে নষ্ট করে ফেলেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল কাদের মিয়ার মোবাইল নম্বরে (০১৭৪৭৫০৮৬৫৭) একাধিকবার ফোন দিলে, রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগমূলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com