শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই জন নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারাঙ্গীপাড়া এলাকার মরহুম লাল মিয়া বেপারীর ছেলে পল্ট্রি ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন তছলিম (৪৫) আনুমানিক রাত সাড়ে ৮টায় ফিসারিতে বাল্ব লাগানোর সময় পাশে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিসারির পানিতে তলিয়ে মারা যান। অপরদিকে, ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রকিবুল মুন্সি (৪২) নামে এক হোটেল ব্যবসায়ী বিদ্যুতের তারে শক লেগে মৃত্যুবরণ করেন। নিহত রকিবুল তার শ্বশুরের সঙ্গে মেহেরাবাড়ী তালতলা এলাকায় হোটেলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে রকিবুল মুন্সি তার নিজের বাড়ীর নতুন মিটারের বিদ্যুৎ সংযোগ দিতে একটি কাঁচা বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটির উপরে ওঠেন। পরে খুঁটির উপর বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুুল মুন্সিকে মৃত ঘাষণা করেন।

ঘটনার সততা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, পল্ট্রি ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন তছলিম (৪৫) ফিসারিতে বাল্ব লাগানোর সময় পাশে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিসারির পানিতে তলিয়ে এবং রকিবুল মুন্সি তার নিজের বাড়ীর নতুন মিটারের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com