বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ভালুকায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় তৃতীয় শ্রেণির এক স্কুললছাত্রী ও এক গার্মেন্টস্ শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক জেলে ও এক মিল শ্রমিককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

এ ঘটনায় থানায় বুধবার (২৪ এপ্রিল) রাতে পৃথক ২টি ধর্ষণ মামলা রুজু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধামশুর গ্রামের বিদুৎ চন্দ্র বর্মণের মেয়ে (১০)কে একই এলাকার নিতাই চন্দ্র মন্ডলের ছেলে হেমেন্ত চন্দ্র মন্ডল (৫২) ফুসলিয়ে তাঁর বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই মেয়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই জেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে মেয়ের মা কল্পনা রানী বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা (নং-৬৬) দায়ের করেছেন।

অপরদিকে, উপজেলার ভরাডোবা গ্রামের গোলাম মাসুদ খাঁনের ছেলে শফিকুল ইসলাম খাঁন (৩০) উপজেলা পানিবান্ডা গ্রামের হজরত আলীর মেয়ে রেহেনা আক্তারকে (২৫) বিয়ের প্রোলভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধ মেলামেশায় লিপ্ত ছিলো। সম্প্রতি ওই মেয়ে তাঁর প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে ছেলে টালবাহানা শুরু করে। পরে মেয়ে ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিলে ভালুকা মডেল থানায় মামলা (নং-৬৭) রুজু হয়। বুধবার সন্ধ্যায় পুলিশ শফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, পৃথক দুটি ধর্ষণের অভিযোগে ২টি মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com