বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ভালুকার হবিরবাড়ী ঢালীবাড়ীমোর পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আবেদ আলী ঢালীর দোকান ভাঙ্গচুর ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ সময় বাধা দেয়ায় আবেদ আলী ঢালী (৬৫) ও তার স্ত্রী জরিনা আক্তার (৫৮) ভাই মালেক ঢালী (৫৫)ও শিশু মাইসা (৩) কে পিটিয়ে আহত করে।
আবেদ আলী ঢালী জানায়, শুক্রবার দুপুরে বাবুল ঢালীর নেতৃত্বে ৭/৮ জন তার দোকানে হামলা চালিয়ে ঝাপ ভাঙ্গচুর, মালামাল তছনছ ও পরনের জামা কাপড় ছিরে ৫১ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তাকে সহ তার স্ত্রী, ভাই ও নাতিকে মারধর করে। আশপাশের লোকজন আসলে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। আবেদ আলী আরও জানায় তার বাড়ীর ১০/১২ জন ভাড়াটিয়াকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তারিয়েছে। বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।