শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর বাড়ীর পার্শ্বের একটি পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায়।

জানা যায়, সোমবার (৫ ডিসেম্বর) সকালে বাড়ীর পার্শ্বে একটি পুকুরে নিখোঁজ কলেজ ছাত্রী পারভীন আক্তারের (১৯) লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পারভীন আক্তার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকার মৃত আহাম্মদ আলীর কন্যা ও বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com