মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে আহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও পাঁচপাই গ্রামে নাসির গ্লাস নামে এক কোম্পানীর ক্রয়কৃত জমিতে খনন করা অরক্ষিত একটি গর্তে এই ঘটনা ঘটে। নিহত আহাদ ওই গ্রামের আলম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার অন্য ছেলেদের সাথে খেলতে বের হয়ে ওই গর্তে জমে থাকা পানিতে সাঁতার কাটতে নেমে ডুবে যায়। সাথে থাকা ছেলেদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত আহাদ স্থানীয় ব্রাক স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র।