বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ভালুকায় পানিতে ডুবে দুই সহোদর বোনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় বাড়ির পিছনে পানিতে ডুবে মিনহা আক্তার (২) ও সিনহা আক্তার (৪) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মাইনউদ্দিনের দুই শিশু কন্যা মিনহা আক্তার ও সিনহা আক্তার খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পিছনে ডুবায় পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশি পুকুরে মিনহা আক্তারের লাশ ভাসতে দেখে পরিবারের লোকদের জানান। মিনহার লাশ উঠানোর সময় তার বাবার পায়ে লেগে সিনহা আক্তারের লাশ পানির উপর ভেসে উঠে। পরে রাতেই পারিবারিক কবরস্থানে দুই সহোদরকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com