শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় পাঁচ দিন ধরে বাকপ্রতিবন্ধী নিখোঁজ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আব্দুস সালাম শেখ (৪৪) নামে এক বাকপ্রতিবন্ধী বাড়ি থেকে বের হওয়ার পর পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার রাজৈ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পনাশাইল গ্রামের মৃত আলিম উদ্দিন শেখের ছেলে।

নিখোঁজ ব্যক্তির ছোট ভাই সাত্তার শেখ জানান, গত শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বাকপ্রতিবন্ধী আব্দুস সালাম শেখ। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন এলাকায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তার কোনো সন্ধান না পেয়ে গত ৩০ অক্টোবর ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-১৪০০) করা হয়। ওই বাক প্রতিবন্ধীর শ্বশুরবাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আব্দুস সালাম নামে এক বাকপ্রতিবন্ধী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পরিবারের পাশাপাশি পুলিশও তাকে উদ্ধারে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com