বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ভালুকায় পল্লীবিদ্যুত সমিতি-২ এর বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-২ এর বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ভালুকা কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এডভোকেট শওকত আলী, ওমর হায়াত খান নঈম, বীরমুক্তিযোদ্ধা কে এম আবুল হোসেন মিলন, ছাত্রলীগ উপজেলা সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব, দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দীকি স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মপবিস-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, কোষাদক্ষ কামরুন্নাহার খানম, এজিএম আব্দুল্লাহ আল মামুন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে পুরষ্কার বিতরণ, বার্ষিক রির্পোট পেশ, লটারী ড্র অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com