বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ভালুকায় নির্মানাধীন কলেজের ছাদ ধ্বসে ৫ শ্রমিক আহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় আমিন ভূইয়া প্রজেক্টের ভিতরে নির্মানাধীন কলেজ ভবনের ছাদ ধ্বসে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিন ভূইয়ার বেস্ট হোল্ডিং সার্ভিস লিঃ কর্তৃপক্ষ উপজেলার মামারিশপুর পশ্চিমপাড়া এলাকায় বহুতল ভবণ নির্মাণ করছিলো। সোমবার (২২জুলাই) সকালে প্রায় ৬০/৭০ জন শ্রমিক ছাদের কাজ করার সময় বিকট শব্দে ছাদটি ধ্বসে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহত শ্রমিকরা হলো, মজিবর রহমান (৪৫), আলমগীর (২১), আলামীন (২২), হেকমত আলী (৫৫) ও সুজন (৪০)। তাদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় আলামীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম, মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হাসান।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ রকিবুল হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com