বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ভালুকায় নিখোঁজ লরি চালকের লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় সোহাগ (২১) নামে নিখোঁজ এক লরি চালকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মেদিলা গ্রামের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মেদিলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে লড়ি চালক সোহাগ মিয়া শুক্রবার সন্ধ্যায় তার বাবার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর রাতে বাড়ি ফিরেনি। সকালে বাড়ির ২০০ গজ দূরে প্রতিবেশি ফারুক মিয়ার বাড়ির পাশের ড্রেনে সোহাগের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

নিহতের পিতা নাজিম উদ্দিন জানান, তার ছেলে সোহাগ মিয়া লরি ড্রাইভার। সন্ধ্যারাতে টাকা নিয়ে বাড়ি থেকে বেড় হওয়ার পর থেকে তার ছেলের সাথে আর কোন যোগাযোগ হয়নি। ভোরে প্রতিবেশি ফারুকের বাড়ির মহিলারা চাপকলে পানি নিতে এসে নলক পের ড্রেনে সোহাগ মিয়াকে পরে থাকতে দেখে আমাদের জানায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com