শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় নিখোঁজের একদিন পর জলাশয়ে কিশোরের লাশ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে মিনহাজ (১৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মিনহাজ উপজেলার দক্ষিণ ধীতপুর (রাজশাহী পাড়া) এলাকার মোঃ হাবুলের ছেলে।

জানা যায়, মিনহাজ গত মঙ্গলবার (২ আগষ্ট) নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে বুধবার (৩ আগষ্ট) সকালে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের ভাওয়ার মোড়ে একটি জলাশয়ে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মিনহাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, জলাশয় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পরে লাশটি উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমোদিত দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com