বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় দেশীয় মদসহ একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে ভালুকা মডেল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে মোঃ তাইজুদ্দিন (৩৭)কে ২৬ পুটলা (২৬ লিটার) দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করে। এসময় একই এলাকার মৃত শহীদুল্ল্যার ছেলে মোঃ শামীম মিয়া (২৭) পালিয়ে যায়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১)এর ২৪ (খ)/ ৪১ ধারায় একটি মামলা ১৭ দায়ের করা হয়েছে।