শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (৫জুন) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবন কোঠা এলাকায় পুষ্প কানন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভালুকা মডেল থানার এস.আই আব্দুল করিমের নেতৃত্বে এ.এস.আই রাকিবুল ইসলাম, এ.এস.আই আমিনুল ইসলাম, এ.এস.আই আলমগীর তাদের আটক করেন। আটককৃতরা হলেন, উপজেলা মল্লিকবাড়ী এলাকার নাজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম আতিক (৩৩), চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা নূর মোহাম্মদের ছেলে এরশাদুল (৩৫), জয়পুরহাট জেলার কালাই উপজেলার গংঙ্গাদাসপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে শাজাহান (৩২), জামালপুর সদর উপজেলার তুলশিপুর এলাকার মৃত আঃ ছালামের ছেলে উজ্জ্বল মিয়া (৩৪)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৪জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com