বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ভালুকায় দুস্থ্য, অসহায় ও কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মসিংহের ভালুকা উপজেলার (৩০ মার্চ) সোমবার বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝালপাজা রোডে টেংরা পাড়া এলাকায় দুস্থ্য, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান নয়নের ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী, অসহায় ও কর্মহীন শতাধিক নারী-পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান (হাবি) সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা আক্তার, ডাঃ হারুন অর রশিদ, হবিরবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক নবী হোসেন রবিন, ভালুকা উপজেলা শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠী হবিরবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল খান শামীম, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দুলাল আসলাম তুষার, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কৃষকলীগ নেতা জজ মিয়া ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান, ফরহাদ আহমেদ, নয়ন আহমেদ জয়’ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com