বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ভালুকায় দুই পিকআপের সংঘর্ষে নিহত ২

আবুুল বাশার শেখ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় দুই পিকআপের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পিকআপের দুই যাত্রী।

শুক্রবার (৬ মার্চ) ভোর ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, ভোরে বিকল হয়ে মহাসড়কে দাড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাছ ভর্তি পিকআপকে পিছন দিক থেকে আসা আরেকটি মাছ ভর্তি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিআকপের চালক রাজন রবিদাস ও হেলপার আজিম উদ্দিন নিহত হয়, আহত হয় আরো ২ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাজন রবিদাস নেত্রকোণার ঠাকুরকোনা এলাকার মানিক রবিদাসের ছেলে এবং আজিম উদ্দিন নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার আব্দুস সালামের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com