বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নানা অনিয়ম ও অব্যবস্থাপনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে অসজৌন্যমূলক আচরণের শিকার হন এসএ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি, ভালুকা প্রেসক্লাবের সদস্য আওলাদ হোসেন রুবেল।
জানা যায়, গত রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতালে গেলে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীনের হাতে লাঞ্ছিত হন। এরই প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ও ১৫ সেপ্টেম্বর দুপুরে ভালুকা প্রেসক্লাবে কার্যকরী পরিষদের এক জরুরী সভায় নিন্দা প্রস্তার আনা হয়। পরে সর্বসম্মতিক্রমে আগামী ২০ সেপ্টেম্বর রোববার উপজেলা পরিষদের সামনে এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত হয়।