শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্র ও একটি ট্রাক (ঢাকা মেট্রো ট, ১৫-৯৩৬৫) জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে উপজেলার বাঁশিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভালুকা মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো চাঁদপুর জেলার ইব্রাহিমপুর গ্রামের কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহের ফুলপুরের বালিয়া গ্রামের মোস্তফার ছেলে মো. হানিফ (২৯) এবং ভালুকার পুরুড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশাররফ (৩০)।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, জেলা পুলিশ সুপার ও গফরগাঁও সার্কেল অফিসারের নির্দেশে নিয়মিত টহল চলাকালীন সময় উপজেলার বাঁশিল গ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com