বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

ভালুকায় ট্রাক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় হালিমা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার হবিরবাড়ী সিডস্টোর-ঝালবাজার রোডের মাহবুব আলমের বাড়ীর সামনে এই ঘটনাটি ঘটেছে। নিহত হালিমা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড গ্রামের আলী হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় বালু বুঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০৩২০৪) শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে বিনা ময়না তদন্তে পরিবারের সদস্যদের করা আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com