শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় ট্রাক চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় জুবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার বটটিলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার পুরুড়া গ্রামের মৃত আব্দুল হেকিম সেখের ছেলে জুবেদ আলী পৌরসভার কলেজপাড়া বটটিলা পাঞ্জেখানায় মাগরিবের নামজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভালুকা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com