শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম নামের এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ীর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

স্থানীয়রা জানায়, ভালুকাগামী অটোরিকশাটিকে পিছন থেকে অজ্ঞাত একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে। নিহত আমিনুল উপজেলার ভরাডোবা ডিমাইলপাড়া এলাকায় ভাড়া থাকে রিক্সা চালাতো। সে কুড়িগ্রামের রাজারহাট এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, নিহত আমিনুল ইসলামের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com