বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় কাঁচামালবাহি একটি পিকআপকে বেপরোয়া একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা নতুন বাসষ্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী কাঁচামালবাহি পিকআপকে (ময়মনসিংহ-ন-১১-০১৬৩) অজ্ঞাত ট্রাক চাপা দিলে পিকআপের সামনের অংশ দুমড়েমুচরে যায়। এ সময় চাপা খেয়ে পিকআপ হেলপার হৃদয় (২৮) ঘটনাস্থলেই মারা যান। পরে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে পিকআপ থেকে নিহতের লাশ উদ্ধার কওে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত হৃদয় জামালপুর সদরের মঈনপুর এলাকার ইনু মিয়ার ছেলে।