শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় জেলা প্রশাসকের মতবিনিময়

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে ময়মনসিংহ জেলার নব যোগদানকারি জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, শহিদ নাজিম উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন্নাহার, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে আঃ মান্নান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসাইন সহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সুধীসমাজ, জনপ্রতিনিধি, আলেম উলামা, সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com