বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকা উপজেলায় শহীদ জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের বাড়িতে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদের সঞ্চালনায় ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সহসভাপতি ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। আলোচনায় নেতারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে তীব্র গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আদালতের মাধ্যমে নয়, আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত ও গনতন্ত্র পুনরুদ্ধার করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার উদ্দিন আহাম্মেদ, আলহাজ¦ গিয়াস উদ্দিন আহাম্মেদ, মজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার, তারেক উল্লাহ চৌধুরী, হাতেম খান, রকিবুল হাসান রাসেল, জাহাঙ্গীর মো. আদেল মনিরুজ্জামান মনির, নুরুল হক মন্ডল, মতিউর রহমান মিল্টন, সৌমিক হাসান সোহাগ, কায়ছার আহাম্মেদ কাজল প্রমুখ। আলোচনা শেষে শহীদ জিয়ার রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।