শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ভালুকায় জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবীদল বিএনপি ভালুকা উপজেলা, পৌর শাখা সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

সোমবার (৩০ মে) দুপুরে উপজেলা বিএনপি’র নতুন বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি খালেকুজ্জামান তালুকদার হুমায়ুনের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন সরকার, ভালুকা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ হাতেম খান, হবিরবাড়ী ইউনিউন বিএনপি’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উথুরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, রাজৈ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিএসসি, মেদুয়ারী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আঃ রাজ্জাক খান, হবিরবাড়ী ইউনিউন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, ২নং ওয়ার্ড পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকারিয়া কামাল, ৪নং ওয়ার্ড পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবু তাহের ফকির, ৭নং ওয়ার্ড পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবুল বাসার, বিএনপি নেতা আলহাজ বাবুল সরকার, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ঢালী, ভালুকা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক মোঃ রুহুল আমিন রুহুল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী মোঃ আবু সাঈদ জুয়েল, জেলা মহিলা দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শারমিন আক্তার দীনা, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সৌমিক হাসান সোহাগ, রাজৈ ইউনিয়ন শ্রমিকদল সেক্রেটারী ফরিদ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শরীফ হাসান, আহ্বায়ক সদস্য মোঃ আবু হানিফ, ছাত্রদল নেতা শাহরিয়ার ওলিউল্লাহ অনন্ত, ভালুকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক তানভীর হাসান শান্ত, মফিজুর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com