বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ভালুকায় জাল টাকার নোট সহ আটক ১

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ২৫ হাজার জাল টাকার নোটসহ মোজাম্মেল (২৫) নামে একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (১১ মে) সকালে উপজেলার সিডস্টোর কাঁচাবাজারে জাল টাকার নোট ভাংগিয়ে কেনাকাটা করার সময় বাজার ব্যবসায়ীরা মোজাম্মেলকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মোজাম্মেল পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। সে ভালুকা উপজেলার হবিরবাড়ী কাশর এলাকার মুনসুরের বাসার ভাড়াটিয়া।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম জানান, আটককৃতকে মূল হোতাদের আটকের চেষ্টা করা হচ্ছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com