শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ছোট ভাইয়ের দা’য়ের আঘাতে বড় ভাই খুন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই কবির হোসেনের (৩০) দায়ের আঘাতে সহোদর বড় ভাই ফালান মিয়া (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ফালান মিয়া উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে ফালান মিয়ার সাথে তার সহোদর ছোট ভাই কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে শনিবার বিকেলে ফালান মিয়া বাড়ির এক পাশে গোয়াল ঘর নির্মাণ করার সময় ছোট ভাই কবির হোসেন বাঁধা দেন। এতে দু’ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে কবির হোসেনের হাতে থাকা দা দিয়ে বড় ভাই ফালান মিয়ার বামপায়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) ভালুকা মডেল থানায় শনিবার রাতেই কবির হোসেন ও তার স্ত্রী মাকসুদা আক্তারকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ কবির হোসেনের স্ত্রী মাকসুদা আক্তারকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য কবিরের ফুফাতো ভাই কামাল হোসেনকে আটক করা হয়েছে। ঘাতক ছোট ভাই কবির হোসেন পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কবিরের স্ত্রীকে গ্রেফতার এবং অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। ঘাতক কবির হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com