বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ভালুকায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃঃ যুক্তরাজ্যে বিএনপি-জামাত কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উপজেলা ছাত্রলীগ।
সোমবার(১২ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলার শাখার উদ্যোগে, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবের নেতৃত্বে ভালুকা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহনে বিশাল একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীগের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com