শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল বাশার শেখ, ভালুকা, (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ভালুকা সরকারী কলেজ মাঠে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক তালুকদারের পিতা আবু সাঈদ তালুকদার অসুস্থ্য থাকায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ কামরুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, ভালুকা আঞ্চলীগ শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি সাদেকুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও খোকন হোসেন ঢালী, ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com