বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ভালুকা উপজেলায় এক কৃষকের ধান কাটার পর তাঁর বাড়িতে নিয়ে মাড়াই করে দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার কাচিনা গ্রামের কৃষক আব্দুল বারীর এক বিঘা জমির ধান কাটার পর বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে হবিরবাড়ি ও কাচিনা ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সূত্রে জানা যায়, উপজেলা কাচিনা গ্রামের কৃষক আব্দুল বারীর এক বিঘা জমিতে ধান পেকে রয়েছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় ধান কাটা যাচ্ছে না। বিষয়টি জানতে পারেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। পরে আজ মঙ্গলবার কাচিনা ইউনিয়য়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রোবেল, সাধারণ সম্পাদক মন্সুর,হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়নসহ দুই ইউনিয়নের বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা-কমীকে নিয়ে ওই কৃষকের ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে দেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ বিষয়ে হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের পাশে রয়েছে ছাত্রলীগ। হবিরবাড়ি ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা ইতিমধ্যেই কয়েক জন অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে। আজকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সরাসরি মাঠে গিয়ে ধান কেটেছেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
জানতে চাইলে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, কাচিনার কৃষক আব্দুল বারী ধান কাটার শ্রমিক না পাওয়ার বিষয়টি জানায়। পরে হবিরবাড়ি ও কাচিনা ইউনিয়নের ছাত্রলীগের ৩০জন নেতা-কর্মীদের নিয়ে ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে দেওয়া হয়েছে।