শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ের দুই বছরের মাথায় স্বামীর বাড়ী থেকে জান্নাতুল ফেরদৌসী (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মাহফুজা খাতুন।

জানা যায়, উপজেলার মাহমুদপুর এলাকার সেলিম মন্ডলের ছেলে সাব্বির মন্ডলের সাথে দুই বছর পূর্বে প্রেম সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় গফরগাঁও উপজেলার ঘাগরা গ্রামের আসাদুজ্জামানের মেয়ে জান্নাতুল ফেরদৌসর।

জান্নাতের স্বামী সাব্বির বলেন, বৃহস্পতিবার ভোরে আমি ঘর থেকে বের হয়ে মাছের খামারে যাই খাদ্য দিতে পরে আমি ঘরে এসে দেখি আমার স্ত্রীর ঝুলন্ত লাশ। এসময় আমার ডাক চিৎকারে পরিবারের লোকজন এসে পুলিশে খবর দেয়।

ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম জানান, আমরা লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছি, মেডিকেল রিপোর্ট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com