বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ভালুকায় গাড়ি চাপায় ব্যবসায়ীর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত একটি গাড়ি চাপায় মোঃ দুলাল উদ্দিন (৫০) নামের এক মিষ্টি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল উদ্দিন ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে দুলাল তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com