বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ভালুকায় গাড়ি চাপায় বৃদ্ধ নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসদরের ভালুকা ডিগ্রী কলেজ পাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ী চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় আব্দুল মান্নন (৮৫) প্রতিদিনের ন্যায় নামায পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ী চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মান্নান ভালুকা পৌরসদরের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত: উসমান শেখের ছেলে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাতেই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com