বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় আব্দুল্লাহ্হিল ক্বাফি (৩১) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী নায়েবের বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল যোগে ময়মনসিংহ থেকে আব্দুল্লাহ্হিল ক্বাফি ও ত্রিশালের কানিহারি এলাকার আবু বকর সিদ্দিকী ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার কাঠালী নায়েবের বাজার এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেটিকে পিছন দিক থকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ্হিল ক্বাফি মারা যান এবং আরোহী আবু বকর সিদ্দিকী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত আব্দুল্লাহ্হিল ক্বাফি ময়মনসিংহের চরনিলখিয়া গ্রামের শাহজাহান মাস্টারের ছেলে।