শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় গাছ কাটতে গিয়ে ডাল ভেঙ্গে বৃদ্ধের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় গাছ কাটার সময় গাছের ডাল ভেঙ্গে পড়ে গিয়ে সুরুজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) সন্ধায় উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, ঘটনার সময় বাড়ীর অদূরে একটি আকাশ মনি গাছ কাটতে যায় সে। এ সময় হঠাৎ ডাল ভেঙ্গে নীচে পড়ে ইটের সাথে আঘাত পায়। পরে এলাকাবাসী খোঁজ পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তাঁর মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল হোসেন জানান, বৃদ্ধ সুরুজ মিয়া গাছ কাটতে গিয়ে গাছের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com