শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় আল আমিন (১৭) নামে চলতি এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়। আহতদের ভালুকায় ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ছিটালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী আল আমিন আরও দুইজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে পার্শ্ব র্তী সখীপুর উপজেলার দিকে রওনা করে। পরে তারা উপজেলার মল্লিকবাড়ী টু সখীপুর আড়াইপাড়া আঞ্চলিক সড়কের ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় পৌছলে সেখানে ভালুকা সদরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে দূর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলের পেছনের সিটে বসা আঙ্গারগাড়া গ্রামের ইসমাইলের ছেলে এসএসসি পরীক্ষার্থী সাগর (১৬) ও অজ্ঞাত প্রবাসী যুবক গুরুতর আহত হয়।

স্থানীয় যুবক শামীম পাটোয়ারী জানান, ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে ভালুকা ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি চৌরাস্তা এলাকায় আটক করেছে জনতা। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com