বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় রাজমিস্ত্রীর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ীর সিডষ্টোর উত্তর বাজার এতিমখানার পার্শ্বে বাইসাইকেলারোহী ইউটার্ন করার সময় ঢাকাগামী অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় মোঃ হানিফ (২৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি জীপ ঢাকা মেট্রো-ঘ ১৫-১৪৬৫কে ধাক্কা দিয়ে ধুমরে মুছড়ে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।

নিহত হানিফ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের আঃ মান্নানের ছেলে। সে হবিরবাড়ী এলাকার আমিনুল মৃধার বাড়ীতে ভাড়া থেকে ওই এলাকার বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির এস আই আশরাফ জানান, আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রেখেছি। লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য আবেদন করলে তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com