বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ভালুকায় করোনা উপসর্গ নিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া (পশ্চিম পাড়া) এলাকার সূর্য্যত আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ী সর্দি, কাশি, জর, শ্বাসকষ্ট করোনা উপসর্গ নিয়ে বুধবার রাত ১০ টায় ময়মনসিংহ সূর্য্যকান্তি (এস কে) হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ভালুকা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ইতিপূর্বে আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের সর্দি, কাশি, জর, শ্বাসকষ্ট দেখা দিলে করোনা সন্দেহে (৯ জুন) রাতে ময়মনসিংহ সূর্য্যকান্তি (এস কে) হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার দুপুরে নমুনা সংগ্রহ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রিপোর্ট দেওয়ার কথা থাকলেও বুধবার রাতেই আনোয়ার হোসেন মারা যান।

বিরুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান রেদুওয়ান সারোয়ার রাব্বানী মৃত্যুর সংবাদ নিশ্চিৎ করে জানান, মৃত্যুর সংবাদ পেয়েই ওই বাড়ি লকডাউন করা হয়েছে এবং লাশ নিয়ে আসলে প্রশাসনের অনুমতি নিয়ে বিশেষ সতর্কতার সাথে দাফন করা হবে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুহেলি শারমিন জানান, মৃত্যুর সংবাদ শুনেছি কিভাবে মারা গেছে তাহার ব্যাপারে খুজ নিয়ে দেখছি। বুধবার ১৮ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৭ জন। সুস্থ্য হয়েছে ৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com