শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় উৎসব মুখর পরিবেশে ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

রোববার (১ জানুয়ারী) সকালে নতুন বছরের প্রথম দিন উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাচিনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ফকির, কাচিনা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফজলুল হক ননি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বিএ সহ স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com