শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় ঈদ উপলক্ষ্যে ঘর উপহার পাচ্ছে ৪৫ পরিবার

আবুল বাশার শেখ, ভালুকা, (ময়মনসিংহ) প্রতিনিধি:: মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভালুকায় ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ভালুকা উপজেলায় ৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রত্যোকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারি, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোখলেসুর রহমান মনির, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, খলিলুর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com