শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অপেন হাউস ডে পালিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলার হবিরবাড়ীর ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন, কোম্পানির সিনিয়র অফিসার জায়ন্তা ইপিটাওয়াল সিও আসাদ, প্রডাকশন ডিরেক্টর সি. অরুনা, ডেপুটি ডিরেক্টর সি. জাকারিয়া সোহেল। পুলিশ পরিদর্শক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির এজিএম মোহাম্মদ নাঈম আহম্মেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মেঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ব্যবস্থাপক এডমিন মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।

আশরাফুল আলম সুমনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে কারখানার প্রতি শ্রমিক মালিকের ভালোবাসাসহ সচেতনতামূলক নানা পরামর্শ এবং যে কোনো সমস্যা হলে পুলিশকে অবহিত করতে পরামর্শ দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com