বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু নিজ উদ্যোগ ও অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য ফ্রি-এ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই ফ্রি এ্যাম্বুলেন্স সেবার কার্যক্রম আনুষ্ঠানকি ভাবে উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ও শিল্প এলাকা হওয়ায় ইউনিয়ন জুড়ে প্রায় প্রতিদিনই ছোট-বড় দূর্ঘটনা লেগেই থাকে। তাছাড়া দুস্থ ও গরীব অসুস্থ রোগীরা সময়মত এ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পৌছতে পরেনা। সবসময় সরকারী এ্যাম্বুলেন্স পাওয়া যায়না। আবার অনেকের পক্ষে টাকার অভাবে ভাড়ায় চালিত এ্যাম্বুল্যান্স নেওয়া সম্ভব হয়না। এসব কথা চিন্তা করেই পিতার পরামর্শে চেয়ারম্যানের অপর ২ ভাইয়ের সহযোগিতায় তিন ভাইয়ের যৌথ অর্থায়নে বিনামূল্যে মানুষের সেবার জন্য এ্যাম্বুলেন্সটি ক্রয় করেন।
হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু বলেন, ‘এ্যাম্বুলেন্সের জালানী খরচ হিসেবে আমি চেয়ারম্যান হিসেবে যে টাকা ভাতা পাই তা ব্যায় করবো আমার বড় দুই ভাই ইঞ্জিনিয়ার মাহাবুব আলম ও আসাদুজ্জামান চালকের বেতন পরিশোধ করবেন। আজ থেকেই ইউনিয়নবাসীর সেবার জন্য এ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করল। আমার এ প্রচেষ্টার জন্য সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া প্রত্যাশা করছি।’
এই সেবা কার্যক্রম চালু হওয়ায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে খুশির ঝিলিক দেখা দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা এই সেবা সব সময় অব্যাহত থাকবে।