বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ভালুকায় আসপাডা’র ৪৩তম শাখার উদ্বোধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় বেসরকারী উন্নয়ন সংস্থা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের ৪৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিল্পাঞ্চলখ্যাত স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আবদুর রশিদ প্লাজার তৃতীয় তলায় এই ৪৩তম শাখার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোঃ আবদুর রশিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঃগণি মাস্টার উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার, সমাজ সেবক জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইব্রাহীম, আসপাডার পরিচালক সুদেব চন্দ্র রায়, জাহাঙ্গীর আলম সেলিম, আলমগীর হোসেন সোহেল, সাখাওয়াত হোসেন সাকু, শরীফ রায়হান, আসপাডার এরিয়া ম্যানেজার মোঃ আফতাব উদ্দিন তোতা, মোঃ রফিকুল ইসলাম, আসপাডা মাস্টারবাড়ী শাখার ম্যানেজার মোঃ আঃ আজিজ, খাদিজা প্যালেসের নির্বাহী পরিচালক, ইসমাঈল হোসেন রিপন প্রমূখ।

আলোচনা ও দোয়া মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ৪৩তম শাখার উদ্বোধন করা হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com